1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় পুলিশের অভিযানে বন্দুক-গুলি-ককটেল ও গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫২৯ বার
Oplus_131072
113

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক, গুলি ও ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস ) সুজন চন্দ্র সরকার।

প্রেস ব্রিফিংএ তিনি জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ জানতে পারে, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে গুলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে। তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ, তদন্ত পরিদর্শক প্রবীর কুমার ঘোষ এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই এলাকায় একটি বসতবাড়ির পেছনের একটি ছোট পাকা ঘর থেকে ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গত সপ্তাহেও রায়পুরায় পৃথক অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT