1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নরসিংদীর ভূমিদস্যু,সন্ত্রাস ও চাঁদাবাজদের আমরা বিতাড়িত করবো : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৫০ বার
19

নিজস্ব প্রতিবেদক : এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নরসিংদীতে যে গণঅভূথ্যান হয়েছিল, এই গণঅভূথ্যানের দাবীর প্রেক্ষিতে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবীতে এখনো আমাদেরকে রাজ পথে নামতে হচ্ছে। আমরা ৩ আগষ্ট শহীদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি , নরসিংদী বাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে আমারা দাবী আদায় করতে পারবো। নরসিংদী নারায়গঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই ঢাকা ভরে যাবে। নরসিংদীর উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, এখানে ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের বিতারিত করেবো।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী পৌরসভার মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নরসিংদী শাখার উদ্যেগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুই জন ছাত্র উপদেষ্টা রয়েছে। তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। এই দুই জন ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। কিন্তু তারা গণঅভূথ্যানের প্রতিনিধি। গণঅভূথ্যানকে শক্তিশালী করতে ও গণঅভূথ্যানের আকাঙ্খাকে বাস্তবায়িত করতে, তারা অন্তর্বর্ত্তীকালিন সরকারে রয়েছে। তদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্র আপনারা রুখে দিবেন। বিচার সস্কার ও নতুন সংবিধান প্রনয়নের দাবীতে ৩ আগষ্ট আমরা শহীদ মিনারে জড়ো হবে। সেখান থেকে নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষনা হবে।

তিনি আরো বলেন, ২৪ সালের ১ লা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোঠা বাতিলের দাবীতে আন্দোলন শুরু করে ছিলাম। মানুষের মুক্তির দাবীতে সেই আন্দোলন পর্যায় ক্রমে গন অভূথ্যানে রুপ নিয়েছিল। আমরা দেখেছি ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। নানা ভাবে বাধা গ্রস্থ করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। ফ্যাসিষ্টের রাষ্ট্রপতি চপ্পুকে অপসারন করতে দেওয়া হয়নি। আমাদের ঘোষনা পত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই ভূলি নাই। আমরা কোন দাবী থেকে সরে আসি নাই। আমরা সংঘঠিত হচ্ছি। আমরা সংঘঠিত হয়ে অপনাদের দাবী আদায় করে ছাড়বো।

সমাবেশের আগে বিকেল সৌয়া ৫টার দিকে নরসিংদীর জেলাখানা মোড় থেকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্র শুরু করেন। পদযাত্রটি জেলাখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্থলে আসেন। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার এর সাথে মতবিনিময় করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। এই সময় শহীদ প্রতিটি পরিবারের পাশে থাকার ঘোষনা দেন এনসিপি নেত্রীবৃন্দরা। ওই সময় শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও সার্বিক খোজখবর নেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম,মুখ্য স্বমনয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য স্বমনয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন যুগ্ম আহবায়ক সায়োরার তুষার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন মিতু দেলোয়ার আকন্দ সৌরভ,সাইফুল ইসলাম,ইমতিয়াজ জাহান বেলাল,রোবাট হোসেন, আব্দুল্লা আল ফয়সাল উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলী সহ জেলা উপজেলার অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT