1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করা আমাদের দায়িত্ব : রায়পুরায় ঢাকা বিভাগীয় কমিশনার

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৮৩ বার
50

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ৫ থেকে ৮ আগষ্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিলোনা। টানা তিনদিন সরকার বিহীন দেশ ইতিহাসে এটাই প্রথম। এই সময়টা দেশকে টেনে নিয়ে গেছে সরকারি কর্মকর্তারা। এখন অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হচ্ছে। স্থানীয় সরকারগুলো ঠিকভাবে এক্টিভ নাই। অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করা আমাদের দায়িত্ব। সামনে নির্বাচন হলে সেখানেও আমাদের কাজ করতে হবে। মানুষের যে আকাঙ্খা তা পুরণ করতে হবে।

আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) দিনব্যাপী নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শনে এসে সকালে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) এর আওতায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন তিনি।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, রায়পুরা উপজেলা অনেক বড় একটি উপজেলা। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে খুব ভয়াবহ রুপ ধারণ করে৷ বড় উপজেলা হওয়ায় দ্রুত কাজ করা সম্ভব হয়না। চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে একটি পুলিশ থানা গঠন করা হবে। আমরা প্রত্যাশা করি নতুন পুলিশ থানাটি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা যাবে।

পরে তিনি পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস, মরজাল ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, এডিসি (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার মাসুদুর রহমান রুবেল, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, পৌর সচিব মনিরুল হক, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, পুলিশ সদস্য সহ অন্যান্যরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT