1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৯৫ বার
87

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় শিহাব সরকার (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টায় শহরের বানিয়াছল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিহাব নরসিংদী শহরের বৌয়াকুর এলাকার আলতাফ সরকারের ছেলে। সে নরসিংদী সদর আসনের সাবেক সংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুর ভাতিজা ও শহর যুবলীগের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শিহাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামীলীগ সরকারের পতনের পর সে পলাতক ছিলো। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শিহাব বানিয়াছল এলাকায় তার শ^শুর বাড়িতে অবস্থান করছে। পরে সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, সদর আসনের সাবেক সংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুর ভাতিজা হওয়ার প্রভাবে আওয়ামীলীগ সরকারের আমলে শিহাব অপরাধ সামাজ্য চালিয়ে গেছে। সে নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, মাদক বিক্রিসহ একাধিক অপরাধমূলক কাজ করেছে। তার ভয়ে স্টেশনে কেউ কথা বলতে পারতো না। এছাড়া ব্যবসায়ী ও সাধারণ মানুষদের নির্যাতন ও হয়রানীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাঈম বলেন, শিহাবকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। সে বৈষম্য বিরোধী আন্দোলনের ৪টি  হত্যা মামলার এজাহার নামীয় আসামি। এগুলো তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT