1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯০৫ বার
Oplus_131072
110

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ সগীর আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে সদরের বিলাসদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত সগীর আহমেদ নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, “অপরাধ দমনে আমরা সর্বদা তৎপর। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT