1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

জুলাইয়ের নামে দোকান খুলে ব্যবসা করলে প্রতিহত করতে হবে : নরসিংদীতে ভিপি নুর

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫৪৮ বার
Oplus_131072
111

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিলো, আজকের জুলাই গণঅভ্যুত্থানকে ও কোন কোন ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে।

আমরা পরিস্কার করে বলে দিতে চাই জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না, জুলাই কোন রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণি পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই জুলাইয়ের আকাঙ্খা হচ্ছে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরী হবে না, এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা, কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বাংলাদেশ বিনির্মাণেই জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। আর জুলাইয়ের নামে যারা দোকান খোলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে।

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ- সভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT