1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

ঢাকা বিশ্ববিদ্যালয় নরসিংদী সদর ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইফতার ও পূর্নমিলনীর আয়োজন করা হয়েছে। শক্রবার (২৮ মার্চ) নরসিংদী সদর নজরপুর ইউনিয়ন নবীপুর চেয়ারম্যান গার্ডেন এ আয়োজিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাজী টিভির সাংবাদিক তৌহিদুর রহমান, বাংলাদেশ কাস্টমস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব শ্যামল, নরসিংদী কলকারখানা অধিদপ্তরের এ আই জি তৌহিদুল হক ভুইয়া,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ১ নং আহবায়ক সদস্য ও কেন্দ্রীয় ছাত্রনেতা রোমান পাঠান,বিসিক আইন কর্মকর্তা মাহবুব শিপু,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট হাসান আবেদুর রেজা বায়জিদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী বৃন্দ।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সদর ছাত্রকল্যাণের সভাপতি মেহেদী হাসান ইমন, সাধারণ সম্পাদক খন্দকার সুমন সহ কমিটির একাধিক সদস্য। পাশাপাশি উপস্থিত ছিল সদরের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রোমান পাঠান বলেন, শিক্ষার্থীদের কেউ আর্থিক সমস্যা,চিকিৎসা বা অন্যান্য যেকোনো জটিলতায় সবাই পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসা এবং সবাই ঐক্য বদ্ধ হয়ে একে অপরের সাথে আন্তরিকতা বাড়ানুর মধ্য দিয়ে অত্র সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় নরসিংদী সদরের সিনিয়র-জুনিয়র সবাই উপস্থিত হয়ে একসাথে একদিন ইফতার করবো এবং আমরা সেটা করতে পেরেছি। আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে খুবই আনন্দিত। এই অনুষ্ঠানটি আমাদের পাশে থেকে সফলভাবে সম্পন্ন করার জন্য আমার পক্ষ থেকে সকল সিনিয়র- জুনিয়রসহ উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নরসিংদী সদর ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছিল, করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাল্লাহ্‌।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT