1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও অসুস্থদের জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার
100

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা শহরের ডিসি রোডস্থ একটি রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর নকশিস এর সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নকশিস এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, নরসিংদী থেকে প্রকাশিত অতিক্রম পত্রিকার সম্পাদক রমজান আলী প্রমানিক,

নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের মুক্তচিন্তা পত্রিকার সম্পাদক জয়নুল আবেদীন, দেশ টিভি জেলা প্রতিনিধি আকরাম হোসেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার, সাধারণ সম্পাদক খন্দকার শাহীন, নরসিংদী জেলা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার ও নরসিংদী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়া।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক সদস্য বাকি বিল্লাহ’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমির হোসেন, দিদার হোসেন পিন্টু, কাজী ফয়জুল জালাল লিমন, আজকের পত্রিকার রায়পুরা প্রতিনিধি হারুনুর রশিদ, নরসিংদী জেলার কালের কণ্ঠের ডিজিটাল প্রতিনিধি সুজন চন্দ্র বর্মন দীপ, ঢাকা পোষ্ট নরসিংদী জেলা প্রতিনিধি তন্ময় সাহা,

একুশে সংবাদ এর প্রতিনিধি সাব্বির হোসেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি শামীম মিয়া, কালবেলা বেলাব প্রতিনিধি আলমগীর পাঠান, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের মোহাম্মদ ইয়াসিন মিয়া, হিমেল দে, দৈনিক আমার দেশ রায়পুরা প্রতিনিধি এম.আজিজুল ইসলাম, সাংবাদিক ঈদুল ফিতর, আলোকিত সকাল নরসিংদী প্রতিনিধি সৈয়দ ইমরান হোসেন, শিরোনাম প্রতিদিনের আবু বক্কর সিদ্দিক, ডেইলি পোষ্ট প্রতিনিধি তাসলিমা আক্তার সহ জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে জেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণ করে অসুস্থদের রোগমুক্তি কামনা ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT