1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় টাকার বিনিময়ে এনআইডির তথ্য পাচার, ২ কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৯৬ বার
Oplus_131072
102

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে অবৈধভাবে টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য বিক্রি অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দিনভর অভিযান চালিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা অবৈধভাবে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য বিক্রি করার প্রমাণ পাওয়ায় নির্বাচন অফিসে কর্মরত ২ কর্মচারীকে আটক করে।

আটককৃত দুই ব্যক্তি হলেন, রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম।

এর আগে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশন সচিবালয় আইডিইএ প্রকল্প, ২য় (পর্যায়) পরিচালক (আইটি) উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সিস্টেম এনালিস্ট, আইএস শাখা (এনআইডি) প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, আইডিইএ প্রকল্প, ২য় (পর্যায়) মো. মেহেদী হাসান।

রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ রাসেল বলেন, উপজেলা নির্বাচন কার্যালয় কর্তব্যরত একজন কর্মী অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের বিপরীতে নাগরিক তথ্য বিভিন্ন ব্যক্তিকে হস্তান্তর করে আসছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে সত্যতা যাচাই করে ২ জনকে আটক করে।

নির্বাচন কমিশন সচিবালয় আইডিইএ প্রকল্প, ২য় (পর্যায়) পরিচালক (আইটি) উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে যে এখানে অবৈধ উপায়ে অর্থের বিনিময়ে নাগরিক তথ্য হস্তান্তর করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এখানে এসে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। আশিকুলের বিকাশ একাউন্টে ১২ লাখ টাকা লেনদেন করার প্রমাণ পাওয়া যায়। নাহিদুল বিভিন্ন দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে এনআইডি সংশোধনসহ বিভিন্ন কাজ করত। তার অ্যাকাউন্টে ২ লাখ টাকার মতো লেনদেন হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আরও তদন্ত কার্যক্রম চালানোর কথা জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT