1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ উঠেছে, রোববার থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার
Oplus_131072
74

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এর আগে সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তারও আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে রোজা শুরু হচ্ছে। আজ (শনিবার) তারাবি পড়ে ও ভোররাতে সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এতে মধ্যপ্রাচ্যের দেশটিতে আজই প্রথম রোজা পালিত হচ্ছে। একই দিনে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজানের প্রথম রোজা পালিত হচ্ছে। তবে চাঁদ দেখা না যাওয়ায় রোববার (২ মার্চ) থেকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে। আর প্রতিবেশী দেশ ভারতেও বাংলাদেশের সঙ্গে রোববার থেকে রোজা শুরু হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT