1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ বার
55

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃত্তি প্রদান, কৃতি সন্তান সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ ডিসেম্বর রবিবার একাডেমির মাঠ প্রাঙ্গনে জমকালো আয়োজনের মধ্য অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন। দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির প্রধান উপদেষ্টা ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

সম্মাননা প্রাপ্ত কৃতি সন্তানরা হলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিসংখ্যান) ড. মোঃ আমির হোসেন, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হুছাইন,জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ, জি এম এস ইন্টারন্যাশনাল এর পরিচালক মোঃ শওকত হোসেন ভূঞা ও প্রাণী সম্পদ বিভাগের সহকারী পরিচালক ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৬০ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোঃ রুহুল সগীর, একাডেমিক সুপার ভাইজার গিয়াসউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান কৃতজ্ঞতায় ছিলেন একাডেমির দাতা সদস্য বিলকিস আক্তার, শুভেচ্ছান্তে ছিলেন একাডেমির প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম বশির।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT