1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

শিবপুরের চক্রধা ইউনিয়নে ১০০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোমেন খান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৫৫৪ বার
88

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্য সংকট মোকাবিলায় জনসাধারণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা খাতে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে সার, বীজ, গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে আজ বুধবার সকাল ১০ টায় চক্রধা ইউনিয়নের আশ্রাফপুর পচার বাড়ির মাঠে এসব সার, বীজ বিতরণ ও সেবা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম,

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনুজির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম খান প্রমুখ।

প্রতি কৃষকের মাঝে ১০ প্রকারের (লালশাক, পুইশাক, পালনশাক, ডাটা, লাউ, মিস্টি কুমড়া, করলা, জিঙ্গা, মরিচ, মুলা) দুইশত টাকার বীজ ও তিন কেজি ডিএপি সার (৫০ টাকা) প্রদান করা হয়। একইসাথে গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT