1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

হৃদয়ে আমাদের পলাশ এর উপহার পেল অসহায়রা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার
14

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ” মানুষ মানুষের জন্য ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার সামাজিক সংগঠন হৃদয়ে আমাদের পলাশ এর উদ্যোগে অসহায় বস্তিবাসী ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সংগঠনের এডমিন আলমগীর হোসেন ও শরীফ হোসেন সরকার এর সার্বিক সহযোগিতায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার এসব অসহায় বস্তিবাসী ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

এসময় কম্বল পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠে।

হদয়ে আমাদের পলাশ সংগঠনের সদস্যরা জানান, এই শীতে সবচেয়ে বেশি কষ্ট করে অসহায় মানুষেরা। তাই আমরা তাদের শীত নিবারণে কম্বল বিতরণ করেছি। পলাশবাসীর কাছে দোয়া ছাড়া আমাদের বিশেষ কোনো চাওয়া নেই। আমাদের যতটুকু আছে তা নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মোহাম্মদ রমজান খান, আলমগীর হোসেন ও আশিক প্রমুখ। শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে মোনাজাত করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT