1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৫ বার
74

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের বিএনপির সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া এই সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। তার মন্ত্রী হওয়ার খবরে এলাকায় বইছে আনন্দের বন্যা।

আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে (বেলাব-মনোহরদী) উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস।

মঙ্গলবার দুপুরে আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল পূর্ণ মন্ত্রী হচ্ছেন এই খবরটি তার নির্বাচনী এলাকায় প্রচার হয়। (বেলাব-মনোহরদী) এই আসনে পূর্ণ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। নারায়ণপুর বাজার এলাকায় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন।

তিনি বিএনপির হয়ে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে চার বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল পর্যায় থেকে দাবি ওঠে তাকে মন্ত্রী করার।

চারবারের নির্বাচিত সৎ, সজ্জন এই সংসদ সদস্যকে এবার পূর্ণমন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কৃপণতা করেননি তার নির্বাচনী এলাকার লোকজনসহ দলীয় নেতাকর্মীরা।

প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বলেন, জননেতা বকুল সরদার মন্ত্রী হওয়ায় আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত; বেলাব মনোহরদীর শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা ঘাটের অভূতপূর্ব উন্নয়ন সাধন করবেন।

বেলাবো উপজেলা যুবদলের নেতা মো:মাসুদ মোল্লা বলেন, আমরা আনন্দিত,আমরা আশা রাখি ওনার হাত ধরে স্বাস্থ্য শাখার মাইলফলক রচিত হবে।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃরশিদুল ইসলাম লাল মিয়া বলেন, আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রী হিসেবে নিয়োগ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নারায়ণপুর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অভিনন্দন। আমরা কৃতজ্ঞ।’

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, বিগত দিনে সরদার সাখাওয়াত হোসেন বকুল তার দক্ষতা ও সততার প্রমাণ দিয়েছেন, যা প্রশ্নাতীত। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।

আমিনুর রহমান আরও বলেন, নরসিংদীবাসীর বিশ্বাস দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। নরসিংদীর উন্নয়ন ও আধুনিকায়ন সম্ভব হবে। জরাজীর্ণ জনপদের চিত্র পাল্টে যাবে, এমনটাই নরসিংদীর মানুষের আকাঙ্ক্ষা ও দাবি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT