1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্র-ছাত্রী পরিষদ ফেইসবুক গ্রুপের মিলন মেলা অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বার
87

শেখ মানিক : নরসিংদীর শিবপুর “সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্র-ছাত্রী পরিষদ” ফেইসবুক গ্রুপের ৫০ হাজার সদস্য পূর্তিতে মিলন মেলা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২৫ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। গ্রুপের এডমিন মডারেটরদের আয়োজনে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকারের পার্কে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক, যুবনেতা রুবেল ভূইয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গ্রুপের সিনিয়র এডমিন মাহফুজুর রহমান টুটুল, এসময় এডমিন মডারেটর সহ ‍দুই শতাধিক সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গ্রুপের অন্যতম এডমিন কলেজের প্রাক্তন ছাত্রী লন্ডন প্রবাসী বিশিষ্ট কবি ও লেখক জিনিয়া জাহান ভার্চুয়ালে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

দুপুর দুইটায় কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর পরিচয় পর্ব শেষে গ্রুপের উদ্দেশ্য কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন হাবিবুল্লাহ বেলালী।বিকাল তিনটার দিকে ঘন্টা ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যা ফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT