1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : শিল্পমন্ত্রী

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ বার
42

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি) বলেছেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে আর উন্নয়নের ধারা সমুন্নত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

আওয়ামী লীগ সরকার ভোটে বিশ্বাস করে। যারা সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে চাই তাদেরকে প্রতিহত করতে হবে। ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় বেলাব উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ)নবনির্মিত অধ্যক্ষ আবদুল হামিদ একাডেমিক ভবন উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।

নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় গভনিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খাইরুল বাকেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা, বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান,

সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, নারায়নপুর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান’সহ প্রমূখ।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT