1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে সন্ত্রাসীদের হাত থেকে বাবাকে বাঁচাতে প্রাণ গেল শিশু মিলনের

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪৬ বার
34

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সন্ত্রাসীদের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে সিএনজি চাপায় প্রাণ হারালেন মিলন নামের ১০ বছরের এক শিশু। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী দড়িপাড়া গ্রামের এএলএম নামক ইটের ভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিলন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার শেখ সিন্দুর গ্রামের মানিকের ছেলে। সে তার পরিবারের সাথে শিবপুরের ওই ইটের ভাটায় বসবাস করতো।

নিহতের পিতা মানিক জানায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার মানিকদী গ্রামের এএমএল নামক একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করে আসছেন তিনি। পার্শবর্তী অন্য একটি ইটের ভাটায় লেবার সরদার হিসেবে কাজ করেন লালমনিরহাটের একই উপজেলার মিজান।মানিকের সাথে মিজানের পূর্ব শত্রুতা থাকায় গত শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মানিককে উঠিয়ে নিতে স্থানীয় কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী পাঠায় মিজান।

সিএনজি যোগে সন্ত্রাসীরা মানিককে উঠিয়ে নিতে ধস্তাধস্তির এক পর্যায়ে তার ছেলে শিশু মিলন বাবাকে বাঁচাতে জড়িয়ে ধরলে সন্ত্রাসীরা লাথি মেরে সিএনজির চাকায় পিষ্ট করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে মানিক। পরে মানিকের ডাকচিৎকারে ইটের ভাটার লোকজন ছুটে এসে আটককৃত আকাশ নামের একজনকে পুলিশে সোপর্দ করে এবং আহত শিশু মিলনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আটককৃত আকাশ ও অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেননিহত মিলনের বাবা মানিক।

শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মামুনুর রশীদ জানান,এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি।অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যনান্যদের আটকের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT