1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে সন্তান হত্যার বিচার চেয়ে অসহায় মা ও এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ বার
35

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে অটো চালক রবিউল ইসলামের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার অসহায় মা ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি শিবপুর কলেজ গেইট গোলচত্বর থেকে শুরু করে সদর রোড দিয়ে বাসস্ট্যান্ড হয়ে একই স্থানে এসে শেষ হয়। নিহত মোঃ রবিউল ইসলাম শিবপুর পূর্বপাড়ার মোঃ সবুজ মিয়ার ছেলে।

মানববন্ধনে অসহায় মা সন্তানের বিচার চেয়ে বলেন, আমার ছেলে রবিউল একজন অটোচালক। তাকে বাসস্ট্যান্ড থেকে কয়েকজন লোক যাত্রী বেশে দুলালপুরের সাতপাইকা এলাকায় নিয়ে গিয়ে ধান ক্ষেতের পাশে গলাকেটে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায়। আমি একজন মা হয়ে আরেকজন মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর শিবপুর পূর্বপাড়া মোঃ সবুজ মিয়ার ২য় ছেলে মোঃ রবিউল ইসলাম দুলালপুর ইউনিয়নের সাতপাইকা এলাকায় খুন করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT