1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪৬৬ বার
37

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধা আবু ছাঈদ (কমান্ডার) (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  আজ শনিবার দুপুরে তাকে উপজেলার যোশর ইউনিয়নের শরীফপুর মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান রাসেল ও শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।

এসময় শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ, যোশর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফাইজুল ইসলাম, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মশিউর রহমান পিন্টু সরকার প্রমুখ।

মরহুমের বড় ছেলে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলমগীর হোসেন জানান, তার পিতা গত শুক্রবার রাত ১১.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবু ছাঈদ যোশর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT