1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে প্রকাশে গোলাগুলি, পিস্তল সহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৯০ বার
44

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ওপর গুলি চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ।

আজ রবিবার (২ জুলাই) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফিং করে বিষযটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) অনির্বান চৌধুরী। গতকাল শনিবার জেলা গোয়েন্দা পুলিশ ও শিবপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ধারালো বড় চাপাতি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, শিবপুর বাসস্ট্যান্ডের পাশের একটি জমি নিয়ে সেলিম ভুইয়া ও নাইমুল ইসলাম অপির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার বেলা ৩টার দিকে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেলিম পিস্তল দিয়ে গুলি চালায়। গুলিতে কেউ হতাহত হয়নি। সংবাদ পেয়ে জেলা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের ৫জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, শিবপুর পশ্চিমপাড়ার রব ভুইয়ার ছেলে সেলিম ভুইয়া, দক্ষিন পাড়ার সাদেক মিয়ার ছেলে কাউসার মিয়া,শিবপুর ভুইয়া মার্কেটের তমিজউদ্দিনের ছেলে আরিফ হোসেন, শিবপুর পশ্চিম পাড়ার সেকান্দর আলীর ছেলে হিরন মিয়া ও একই এলাকার আবুল হাসিমের ছেলে মেহেদী হাসান।

এসময় সেলিমের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও কাউসার মিয়ার কাছ থেকে ধারালো বড় চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শিবপুর মডের থানায় অস্ত্র আইন ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT