1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

শিবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার
106

শেখ মানিক : নরসিংদী: নরসিংদীর শিবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. ইলিয়াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভূঁইয়া জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা,

সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, সাধারচর ইউ’পি চেয়ারম্যান মোর্শেদ, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাদিম সরকার, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার,

আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মোল্লা, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় কিশোর গ্যাং,সন্ত্রাস, মাদক ও ইভটিজিংসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT