1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

ল্যাম্প পোস্টের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার
84

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ” ল্যাম্প পোস্ট” এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে (১৮ আগস্ট) শুক্রবার সন্ধায় নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল এবং সম্মাননা প্রদান করা হয়।

ল্যাম্প পোস্ট সংগঠনের সভাপতি মারুফ হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের পরিচালক ও নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক রিলেশন্স ডিভিশনের ডেপুটি ডিরেক্টর ও নরসিংদী টিভির সম্পাদক বদিউর রহমান সোহেল, আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী রেজাউল হক হেলাল, শফিকুল ইসলাম শফি, মনু মিয়া, মাকসুদ আলম ও কাউসার খান প্রমুখ।

অতিথিদের আলোচনা শেষে অসহায় দুস্থদের মাঝে চেক প্রদান ও সংগঠনের সফলতা কামনায় মহান রব্বুল আলামীনের কাছে দোয়া প্রার্থনার পর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। শেষে বিশিষ্টজনদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

উচ্চশিক্ষার ক্ষেত্রে নরসিংদীর শিক্ষার্থীদের উৎসাহিত করায় ল‍্যাম্পপোস্টের পক্ষ থেকে সম্মাননা তুলে দেয়া হয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পাবলিক রিলেশন্স ডিভিশনের ডেপুটি ডিরেক্টর ও নরসিংদী টিভির সম্পাদক বদিউর রহমান সোহেল এর হাতে।

এসময় তিনি বলেন, নরসিংদীর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করতে বিশেষ ছাড় দিচ্ছে
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এছাড়াও নরসিংদীর ছাত্রছাত্রীদের জন‍্য সম্পূর্ণ বিনা খরচে দেয়া হয়েছে ট্রান্সপোর্ট সুবিধা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT