1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

রায়পুরার চর আড়ালিয়া ইউপি পেল নারী চেয়ারম্যান

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৯৬ বার
87

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় শনিবার (৯ মার্চ) দিনব্যাপী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর সহধর্মিণী মোসা: মাসুদা জামান সরকার চশমা প্রতিকে নির্বাচনে অংশ নিয়ে মোট ৪৩৯৮ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি এই ইউপির প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও এ পদে চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে ২৬২৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এবং চেয়ারম্যান পদে চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুজ্জামান সরকার আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১৮৪২টি।

শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আজহারুল ইসলাম৷

বেসরকারী প্রাথমিক ফলাফলে জানা গেছে, মোট বৈধ ভোটের সংখ্যা ৯০০৩ এর বিপরীতে বাতিল ভোটের সংখ্যা ১৬৩ সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯১৬৬ টি।

এ দিকে নির্বাচনকে ঘীরে দিনব্যাপী মাঠে তৎপর ছিলো প্রশাসন৷ ৭জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে গেছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT