1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় ২০ বোতল বিদেশী মদসহ ২ জন গ্রেপ্তার

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৪৭ বার
97

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ২০ বোতল বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো সুনামগঞ্জের দোয়ারবাজার থানার চাটুপাড়া হোসিয়ার আলীর ছেলে শাকিব (২৩) ও নরসিংদীর শিবপুর থানার নোয়াদিয়া এলাকার আলমগীর মৃধার ছেলে রাজিব (২৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রায়পুরা থানায় মামলা রুজু করা হয়েছে। পরে দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার ও মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার উপ-পরিদর্শক আরিফ রব্বানী সাংবাদিকদের জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা মাহমুদাবাদ ব্রীজ এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বহন করে আসছে এমন একটি গোপন সংবাদ পেয়ে পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ বোতল বিদেশী মদের বোতল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT