1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় হত্যাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৩ বার
103

রায়পুরা প্রতিনিধি : নরসিংদী রায়পুরায় বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশী কাজে বাঁধা দান হত্যা অস্ত্র নাশকতাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়সাল আহমেদ সুমন(৩৫) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

শনিবার গ্রেফতারকৃত সুমনকে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে গত শুক্রবার রাতে রায়পুরা থানার উপপরিদর্শক আপন কুমার মজুমদার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কটিয়াদী থানা থেকে গ্রেফতার করে রায়পুরা থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার উপপরিদর্শক আপন কুমার মজুমদার।

জানা যায়, গত বছর ২০ ডিসেম্বর রায়পুরা থানা পুলিশ বাদী হয়ে ফয়সাল আহমেদ সুমনের নামসহ ২৯ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে বিস্ফোরণ দ্রব্য আইন ৩ এর ধারায় মামলা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা অগ্নেয়াস্ত্র, নাশকতা, লুন্ঠন, চাঁদাবাজি, বাড়িঘরে আগুন লাগানো, সরকারি কাজে বাঁধা দানের নিমিত্তে আক্রমণ ও বলপ্রয়োগসহ একাধিক মামলার আসামি। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো :/আজিজুল রহমান বলেন, ফয়সাল আহমেদ সুমনের বিরুদ্ধে হত্যা অস্ত্রসহ ১২টি মামলার আসামি। দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পলাতক আসামি ধরতে নিয়মিত কার্যক্রম চলবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT