1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩০৮ বার
42

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ী রায়হান উদ্দিনকে গলা কেটে হত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও হত্যার কোন রহস্য উদঘাটন করতে পারে নি পুলিশ। এরই প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

আজ শুক্রবার (৫ মে) বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের সিরাজনগর উম্মুল কুরা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের আলহাজ্ব সিরাজ উদ্দিন ওরফে রং সিরাজের ২য় ছেলে রায়হান উদ্দিন (৪৫) কে গত ১৭ এপ্রিল দিবাগত রাতে নৃশংস ভাবে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনার নিহতের ছোট ভাই নাদিম আহমেদ সুজাল বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে।

হত্যাকাণ্ডের আজ ১৮ দিন পেরিয়ে গেলেও হত্যার কোন রহস্য উদঘাটন না হওয়ায় এবং পুলিশ কোন আসামী গ্রেপ্তার করতে না পারায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. সেলিম মিয়া, আদিয়াবাদ আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, যুবলীগের সভাপতি রায়হান সরকার, সাধারণ সম্পাদক নাদিমউদ্দিন দুলাল, শওকত আলী মেম্বার, পলাশ মেম্বার প্রমূখ।

নরসিংদীর কন্ঠস্বর /এম আজিজুল ইসলাম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT