1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২৬ বার
Oplus_131072
99

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাশেম (৫০) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী পাপিয়াকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।

নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। সে শ্রীরামপুর বাজারে সার ব্যবসা করতেন।

নিহতের মেয়ে জানান, গত ৩ মাস আগে ব্রেইন স্ট্রোক করে আবুল কাশেম। এরপর থেকেই চিকিৎসক তাকে বিশ্রামের জন্য পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শ না শুনে আবুল কাশেম বাড়িতে কাজ করায় বাঁধা দেয় তার স্ত্রী। এ নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সর্বশেষ আজ দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে পাপিয়া আবুল কাশেমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে এতে রক্তক্ষরণ হয়ে আবুল কাশেমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। এবং প্রাথমিকভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT