1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

রায়পুরায় রেমিট্যান্স যোদ্ধাদের ঈদ উপহার পেল ২০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৩৪ বার
73

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার “নারায়নপুর বাসস্ট্যান্ড ( দক্ষিণ পাড়া) প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুস্ত গরীব অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুন) বিকেলে নারায়ণপুর বাস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে নারায়নপুর ইউপি চেয়ারম্যান মো কাউসার কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন।

উদ্বোধক সিদ্দিকুর হাসান জ্যেকি, পৃষ্ঠপোষক মো দুলাল মিয়া ও মো সাত্তার মিয়া। বিশেষ অতিথি রাধানগর ইউপি চেয়ারম্যান খুর্শেদ আলম তপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মজিবুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল বাছেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, জমশেদ আলম মোক্তার হোসেন, শফিকুর রহমান কবির, সিদ্দিকুর রহমান, আবদুল মান্নান, নাজমুল হাসান রুস্তম, মো বাবুল মিয়া প্রমূখ। সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপুল অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন।

জানা যায়, ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুর এলাকার একঝাঁক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্জিত অর্থ পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় অসহায় গরীব দুস্থ মানুষের সেবায় কাজ করতে ৭৫ জন প্রবাসীদের সহায়তায় ১ বছর আগে গড়ে তুলেন “নারায়ণপুর বাস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে ৪শতাধিক ত্রাণ বিতরণসহ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধারাবাহিকতা অভ্যাহত রাখার প্রত্যয়ব্যক্ত করেন সদস্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রবাসী সোহরাব হোসেন বলেন, বিভিন্ন দেশে অবস্থারত রেমিট্যান্স যুদ্ধারা নিজ পরিবারের পাশাপাশি এলাকার অসহায় মানুষের পাশে দাড়াঁতে এই উদ্যোগ। ঈদ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়। এ কার্যক্রম ধারাবাহিক ভাবে অভ্যাহত থাকবে। সকলের সহযোগিতায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, তাদের এমন একটি ভালো উদ্যোগ কে স্বাগত জানাই। পাশাপাশি এমন কার্যক্রমে আমাদেরকে জানালে তাদের কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সকলের প্রতি কৃতজ্ঞতা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT