1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪৩৬ বার
95

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার মরজাল এলাকায় র‌্যাব ১১ এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকমত মাদক কারবারি কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার ডালপা গ্রামের মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ তাজুল ইসলাম (৪২)।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান।

ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামী আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে পারস্পারিক যোগসাজসে নিয়মিত কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় বিতরণ করে।

এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২আগস্ট) সকালে উল্লেখিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT