1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ বার
38

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়েছে কার্যালয়টির ভেতরে থাকা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং আসবাবপত্র। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়ছেন স্থানীয়রা। গেলো ১২ ফেব্রুয়ারি একই উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়াও দেওয়ালে লিখে যায় ‘মৃত্যুর জন্য অপেক্ষা করো’। পরপর এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দলটির অন্যান্য নেতৃবৃন্দরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে ডৌকারচর ইউনিয়ন বিএনপির অফিসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ওই সময় ব্যর্থ হলেও গত রাতে তারা অফিসের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিসের ভেতরে থাকা দলটির প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি এবং চেয়ার-টেবিলসহ সকল আসবাবপত্র পুড়ে যায়।

ডৌকারচর ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা জানান, আমাদের নেতা ও কর্মীরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করছে। অথচ আমাদের অফিসে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, অগ্নিসংযোগের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT