1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৫৭ বার
115

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় একটি মাদরাসায় বালতির পানিতে ডুবে আবু তালহা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের বড়চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তালহা বড়চর তালিমুননিসা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল রশিদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উত্তর বাখর নগর ইউপি সদস্য মো. রহমত আলী।

স্থানীয় সূত্র জানায়, বড়চর তালিমুননিসা মহিলা মাদরাসার পাশে একটি ঘরে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে থাকতেন আব্দুল রশিদ। মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল তিনি। আজ বুধবার সকালে শিশু তালহা মাদরাসার সীমানার ভেতরে খেলা করছিল। এ সময় তার মা-বাবা কাজে ব্যস্ত ছিলেন। তখন সবার অগোচরে টিউবওয়ের পাশে থাকা পানি ভরা বলতিতে উপুড় হয়ে পড়ে যায় তালহা। পরে সেখানে শিশুটির মৃত্যু হয়।

রায়পুরার উত্তর বাখর নগর ইউপি সদস্য মো. রহমত আলী বলেন, খেলার ছলে বালতির ভেতর পড়ে যায় শিশু তালহা। বালতির ভেতর পানি থাকায় তার মৃত্যু হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT