1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় নিখোঁজের পর মেঘনায় মিলল শিশুর লা’শ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৭৫ বার
106

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় নিখোঁজ হওয়ার একদিন পর দেড় বছরের শিশু রিতা মণির লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১) সকাল সাড়ে ১০টায় উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার মেঘনা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম। নিহত শিশুটি ওই এলাকার আসাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারি সূত্র জানায়, মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যার পর থেকে যমজ দুই বোনের মধ্যে রিতা মণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে আনে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শিশু রিতার বলে শনাক্ত করেন।

নিহত শিশুর চাচা যুবলীগ নেতা নাসির উদ্দিন জানান, গতকাল সন্ধ্যার পর থেকে আমার ভাতিজিকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আজ সকালে মেঘনার তার লাশ পাওয়া গেছে।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি৷

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT