1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় দেশীয় বন্দুকসহ ১ জন আটক

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩২৫ বার
95

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক সহ এরশাদ মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেফতার ও বন্দুক উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এসআই কাজী কামাল, এএসআই লালন ফকির ও গৌতমকে নিয়ে সোমবার রাত সাড়ে দশটায় বিশেষ অভিযান ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঁশগাড়ি দিঘলিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় তৈরী ওয়ান শুটার গান সহ এরশাদ নামে একজনকে আটক করা হয়। পরে আসামী এরশাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT