1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫২২ বার
Oplus_131072
102

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলায় গুলিবিদ্ধ হওয়া ১২ বছর বয়সী কিশোরী তাফসিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাফসিরার ভাই ইয়াসিন মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৯ জুন রায়পুরার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সোহেল ও তার লোকজন প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বাজারে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন মাদ্রাসা ছাত্রী তাফসিরা। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ সাংবাদিকদের বলেন, “গুলিবিদ্ধ কিশোরীর মৃত্যুর বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। তাফসিরার পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।”

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT