1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তোলায় যুবকের কারাদণ্ড, এক ছাত্রী বহিষ্কার

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৮৫ বার
Oplus_131072
39

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি আদেশ অমান্য করে রায়পুরা সরকারি কলেজ কেন্দ্রের নিরাপত্তা প্রাচীর টপকিয়ে কেন্দ্রে প্রবেশ করে মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে ওবায়দুল্লাহ (১৯) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অন্যদিকে ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ইসরাত জাহান নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রী আদিয়াবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের মাজিস্ট্রেট ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা।

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় গণিত পরীক্ষা চলাকালীন সময়ে রায়পুরা সরকারি কলেজের দেওয়াল টপকিয়ে এক যুবক কেন্দ্রে প্রবেশ করে প্রশ্ন পত্রের ছবি তুলে তা বাহিরে প্রকাশ করতে চাচ্ছিলো। এসময় তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওই যুবকের মুঠোফোন জব্দ করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ে নকল করার অপরাধে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। এ ধরণের অভিযান সবসময় চলমান থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT