1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহে গিয়ে ধরা ৩ যুবক, ১ শিক্ষার্থী বহিস্কার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৬১ বার
92

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে বহিরাগত ৩ যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। এসময় নকল করার অভিযোগে এক পরিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন জানান, আজ ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে কলেজের বহিরাগত ৩ জন যুবক পরিক্ষার্থীদের নকল সরবরাহ করতে যায়। পরে পুলিশ সদস্যগন তাদের আটক করে। এসময় তাদের মুঠোফোনে প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রমান মিললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। এছাড়া পরীক্ষায় নকল করার অভিযোগে রুবেল মিয়া নামে রায়পুরা সরকারি কলেজের এক ছাত্রকে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, উপজেলার নজরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩১), মেথিকান্দা গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২০), সায়দাবাদ গ্রামের বাছেদ মিয়ার ছেলে নূর আলম (২৯) কে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(গ) ধারায় শফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দ্বীন ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ও নূর আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। পরে দুপুরেই পুলিশি সহযোগিতায় ৩ জনকে জেল হাজতে পাঠানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT