1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

রায়পুরায় ঋনের টাকার জন্য প্রাণ দিলেন রাজমিস্ত্রী

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪০১ বার
69

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সুকুমার বিশ্বাস (৪০) নামে এক রাজমিস্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (৩০ অক্টোবর) বিকালে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি দক্ষিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুকুমার বিশ্বাস ওই এলাকার মৃত প্রমোদ বিশ্বাসের ছেলে।

নিহতের স্ত্রী চন্দনা রানী বিশ্বাস বলেন, তার স্বামী আগে রাজমিস্ত্রীর কাজ করতো৷ পরে অসুস্থ হয়ে পরায় চিকিৎসার জন্য এনজিও থেকে টাকা লোন করেন। পরে এ টাকা পরিশোধ করার জন্য আরেকটি এনজিও থেকে লোন তুলেন৷ এভাবে তিনি ৪ বছরে মোট ১১ টি এনজিও থেকে প্রায় ৪ লাখ টাকা লোন করে ফেলে। এসব টাকা পরিশোধ না করতে পেরে তিনি কষ্টে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম ও রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা মীর মাহবুব চৌধুরী৷ পরে স্থানীয়দের সহায়তায় সুকুমার বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল এসে পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ঋনের টাকা পরিশোধ না করতে পেরে আত্মহত্যা করেছে। ময়না তদন্তে শেষে তার মৃত্যুর আসল কারন জানা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT