1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

রায়পুরায় ইসতিসকার নামাজ পড়ে কাঁদলেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৯৪ বার
55

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় তীব্র তাপদাহের কারণে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও রহমতের বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ এপ্রিল) ইসলামী যুব আন্দোলন রায়পুরা থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আমীনুল ইসলাম শামীম’র আয়োজনে বেলা ১১টায় রায়পুরা পৌরসভা মাঠে মুসল্লীদের অংশগ্রহণে এই নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেছেন রায়পুরা বাজার মসজিদের সাবেক ইমাম হাফেক মাওলানা ইলিয়াস হোসেন।

নামাজ শেষে শ্রীরামপুর বাজার মাদ্রাসার ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক মুনাজাত পরিচালনা করেন। মোনাজাতে আল্লাহর কাছে নিজেদের পাপ মুক্তি এবং রহমতের বৃষ্টির জন্য কান্না করে প্রার্থনা করেন মুসল্লিরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT