1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় অনুমোদনহীন কৃষি উপকরণ মজুদ ও বিক্রির অপরাধে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪০৩ বার
Oplus_131072
42

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মোবাইল কোর্টে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা স্থানীয় উপজেলা প্রশাসন। একইসঙ্গে প্রায় দুই লাখ টাকা সমপরিমাণ অননুমোদিত মালামাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসনাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং রায়পুরা থানা পুলিশ সদস্যরা।

অভিযানে মাসুদ রানার দোকানে অনুমোদনহীন কৃষি উপকরণ মজুত ও বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, “চাষিদের ফসলের ক্ষতি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন ভুয়া ও অনুমোদনহীন কৃষি উপকরণ বিক্রেতাকে কৃষি উপকরণ ব্যবস্থাপনা আইন, ২০০৬–এর ৮ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। কৃষি উৎপাদনে টেকসই ও নিরাপদ পদ্ধতি নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় কৃষকদের সুরক্ষায় অননুমোদিত পণ্য বর্জনের পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানাই। কৃষকদের সার্বিক সহযোগিতা উপজেলা কৃষি অফিস সহযোগিতা করবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT