1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় অটোরিকশা থেকে চাঁদা উত্তোলন বন্ধ করলো প্রশাসন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৩৬ বার
112

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় সিএনজি চালিত ও বিদ্যুৎচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। চাঁদা উত্তোলন বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে রাখার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

এছাড়াও ঈদ যাত্রায় সড়কের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠা সিএনজি চালিত অটো স্ট্যান্ড সড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পান্থশালা ও শ্রীরামপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রায়পুরা থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।

মোবাইল কোর্টের অভিযানে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা ও যানযট সৃষ্টি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে একটি দোকান মালিককে ১২ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT