1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৮ বার
91

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরে থাকা আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার পুড়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। এ ঘটনায় পুড়ে গেছে বাড়িতে থাকা দুটি গবাদী পশু।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টায় উপজেলার হাইরমারা ইউনিয়নের বীরকান্দি মধ্য পাড়া এলাকার জাকারিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাড়ি মালিক জাকারিয়া। তার শরীরের পিছনের অংশে আগুনে ঝলসে গেছে।

জাকারিয়া ও তার স্ত্রী রওশন আরা জানান, রাতে হঠাৎ বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। তখন ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রনে আসলেও এর আগেই পুড়ে গেছে ঘরের ভেতর থাকা আসবাবপত্র।

আগুনে তাদের ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে তারা আরোও বলেন, গত ২ বছর যাবত পার্শ্ববর্তী খোরশেদ, অহিদ ও শহিদদের সাথে জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে মামলা চলে আসছে। এরই জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে ধারণা করছেন তারা।

জানতে চাইলে অভিযুক্ত খোরশেদ ও অহিদ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, প্রতিপক্ষরা আমাদের ফাঁসাতে আগুনের ঘটনায় আমাদের নাম জড়িয়েছে। আমরা এ ব্যাপারে কিছু জানিনা। সকালে বাড়িতে এসে আগুন লাগার খবর শুনতে পাই।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রায়পুরার আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম।

এম ইসলাম /নরসিংদীর কন্ঠস্বর

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT