1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

যে দল গুলোর জামানত থাকবে না, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: খোকন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৯৬ বার
Oplus_131072
93

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, যে দলগুলোর জামানত থাকবে না তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পতিত ফ্যাসিবাদের দোসরদের আবার রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নরসিংদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জুলাই-আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে ‘মার্চ ফর জাস্টিস’ দিবস উদযাপন উপলক্ষে আইনজীবীদের পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির বলেন, ‘আমরা যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়েছিলাম। যে ঐক্য ছিল, সেই ঐক্যে আজ ফাটল ধরানো হচ্ছে, বিভাজন তৈরি করা হচ্ছে। বিএনপিকে নিয়ে অকারণে বিষদাগার করা হচ্ছে, উসকানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিলাম আইনের শাসন, ন্যায়বিচার, মানবতা প্রতিষ্ঠা করার জন্য এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য, সেই মতপ্রকাশের স্বাধীনতায় এখন আমরা দূরাশা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত বিচার বিভাগে ৬০ শতাংশ ফ্যাসিবাদের দোসর নিয়োগপ্রাপ্ত রয়েছে। প্রশাসনেও বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে রয়েছে। যারা ভয়ংকর মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সঙ্গে কোনো আপস নয়, তাদের বিচারের আওতায় আসতে হবে।’

খোকন বলেন, ‘এক বছর হতে চলেছে, কী বলেছেন, কী করছেন জনগণ জানতে চায়। বিএনপির সহযোগিতা না থাকলে এ সরকার দেশ চালাতে পারতো না। বিএনপি সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। ঐকমত্যের যে প্রস্তাব এসেছে, বিএনপি প্রায় ৬৫০টি প্রস্তাবে ঐকমত্য প্রকাশ করেছে।’

এময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাসেদ ভূঁইয়া, অ্যাডভোকেট শাহজাহান মিয়া প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT