1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০৯৬ বার
Oplus_131072
114

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মজিবুর রহমান ভূইয়া (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মহিষাশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মজিবুর রহমান শনিবার সকালে নিজ বাড়ির ছাদে কাপড় শুকাতে যান। এসময় ছাদের উপর দিয়ে যাওয়া একটি অরক্ষিত উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসামাত্র তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, বাড়ির উপর দিয়ে যাওয়া দীর্ঘ এই বৈদ্যুতিক লাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অবস্থায় রয়েছে। লাইনটিতে কোনো নিরাপত্তা কভার নেই, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই অরক্ষিত তারের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান। এমন মৃত্যুর জন্য স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন এবং দ্রুত ঝুঁকিপূর্ণ লাইনটি অপসারণ বা নিরাপদ করার জন্য জোর দাবি জানিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT