1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র রাতুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫০৬ বার
91

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মোঃ রাতুল (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে নরসিংদীর মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের আব্দুল্লাহ বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই ইউনিয়নের আব্দুল্লাহ বাজারের হিরন মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতুল স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি তার বাবার মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে সহযোগিতা করতো। আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই গ্যারেজের বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়েছিল রাতুল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার চার্জিং পয়েন্টে লাইনের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT