1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

মাধবদীতে নারী উদ্যোক্তা রনি আক্তারের রংধনু বুটিকস এর দ্বিতীয় শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৯৯ বার
Oplus_131072
91

নিজস্ব প্রতিবেদক : করোকালীন সময়ে ঘরে বসে থেকে অনলাইন প্লাটফর্মে বুটিকস এর কাপড় বিক্রি করে নানা প্রতিকূলতার মাঝে আজ সফল নারী উদ্যোক্তার গৃহবধূ নরসিংদী রনি আক্তার। স্বামীর প্রচেষ্টায় তিনি তিলে তিলে গড়ে তুলেছেন রংধনু বুটিকস নামে শো-রুম।

বুধবার (২১ মে) বিকালে নরসিংদীর মাধবদীতে স্কুল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নারী উদ্যোক্তা রনি আক্তারের পরিচালিত দ্বিতীয় শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত বিভিন্ন নারী উদ্যোক্তারা বলেছেন একজন নারীর সফলতা পিছনে অনেক গল্প থাকে। তার উদাহরণ হলো রনি আক্তার।

নরসিংদী জেলায় নারী উদ্যোক্তাদের আরও উৎসাহিত করে তুলেছে রনি আক্তার এ সফলতা। রনির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার অন্যান্য নারী উদ্যোক্তারা। তারা বলেন, একটি সময় ছিল, যখন খুব কম নারী উদ্যোক্তা হওয়ার সাহস করতেন। তবে এখন যুগ পরিবর্তন হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে নারীরা স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা হচ্ছেন, সেই সঙ্গে পরিবারের দায়িত্বও পালন করছেন।

রনির হাতের তৈরী বুটিক ডিজাইন করা বিভিন্ন মূল্যের পোশাক রংধনু বুটিকস নামে এ শোরুমে সাজিয়ে রাখা হয়েছে। এর মাঝে কসমেটিক, থ্রী-পিস,টু-পিস, শাড়ি, লেহেঙ্গা, ব্যাগ সহ বিভিন্ন জাতের পোশাক রয়েছে এখানে। সুলভ মূল্যে এ শোরুম থেকে কেনাকাটা করার জন্য সবাইকে আহ্বান জানান রনি আক্তার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT