1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

মাধবদীতে নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩২১ বার
23

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে ইমন মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এসময় চলন্ত নৌকা থেকে ছুড়ে দেওয়া ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামে আরও দুই কিশোরকে উদ্ধার করেন স্থানীয়রা।

আজ শনিবার (১৩ মে) দুপুরে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মোঃ কামাল মিয়ার ছেলে।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন কিশোর একসঙ্গে মাধবদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল কাজ শেখার প্রশিক্ষণ নেয়ার কাজ করে। সকালে তারা নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এসময় তারা নদীতে ঘুরাঘুরি শেষে নৌকা থামিয়ে নদীতে গোসলের উদ্দেশ্যে নামে।

এসময় তিনজন নদীতে গোসল করার সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকে। এসময় মেঘনায় চলন্ত একটি নৌকার মাঝি তাদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছুড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ ও সিয়ামকে তারা উদ্ধার করেন । আর নদীর স্রোতে তলিয়ে যায় ইমন মিয়া। পরে খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তারা দীর্ঘসময় খোঁজাখুজি করেও ইমনের কোন সন্ধান পাইনি।

ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। পরে বিকাল সাড়ে ৫ টায় টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তারা দীর্ঘসময় খোঁজাখুজি করে না পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় আজকের মত অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

নরসিংদীর কন্ঠস্বর / সুজন বর্মণ

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT