1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

মাধবদীতে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৫০৭ বার
161

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার মাধবদীতে সুমনা আক্তার (১৮) নামে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে মাধবদীর আলগি এলাকার দারোগা বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মাধবদী আলগি দারোগাবাড়ি এলাকার জাকির হোসেনের মেয়ে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে হলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকাল বেলায় রুমে দরজা খুলে দেখতে পায় ঘরের পাখার সাথে দড়ি প্যাঁচানো অবস্থায় সুমনা ঝুলছে। পরে পরিবারের মানুষজনের হট্ট গুলে আশেপাশের মানুষ জড়ো হয়। মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায়।

মাধবদী থানার এস আই শাহা আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে আসি। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তে রিপোর্ট আসলে পরবর্তী বিষয়টা বলা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT