1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

মাধবদীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৬১০ বার
105

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে শ্বাসরোধ করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আরিফা (২০) কে হত্যার ঘটনায় ঘাতক স্বামী আবুল কালাম (২৩) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আবুল কালামকে আটক করেছে মাধবধী থানা পুলিশ। আটককৃত আবুল কালাম মাধবদীর উত্তর চরভাসানিয়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

এ ঘটনায় নিহত আরিফার ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে আবুল কালামকে আসামী করে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে ২৮ ডিসেম্বর আরিফার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই স্বামী আবুল কালামের সাথে আরিফার পারিবারিক কলহ চলছিল। আর এ কারণেই তার গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আবু কালাম। পরে এক পর্যায়ে সে পালিয়ে যায়। পরে পুলিশ দ্রুত অভিযানে চালিয়ে বৃহস্পতিবার রাতেই ওই এলাকা থেকে তাকে আটক করে। শুক্রবার বিজ্ঞ আদালতে আবু কালাম এই হত্যার দায় স্বীকার করে।

এ বিষয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, নিহত আরিফার স্বামী আবুল কালামের সাথে তার দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। আর এ কারণেই হয়তো তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে পালিয়ে যায়। পরে পুলিশ দ্রুত অভিযানে চালিয়ে তাকে রাতে আটক করে। শুক্রবার বিজ্ঞ আদালতে আবু কালাম এই হত্যার দায় স্বীকার করে এবং নিহত আরিফা পাঁচ মাসের গর্ভবতী ছিল বলে জানায়।

তিনি আরো বলেন, পরিবারের দাবি সে অন্তঃসত্ত্বা ছিলো। তবে অন্তঃসত্ত্বা’র বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT