1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-ছেলের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৪১৯ বার
Oplus_0
37

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাঙ্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন (৫৭) ও তাঁর ছেলে ফারুক হোসেন (৩৬)। ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়িতে আসেন ফারুক। পরে গোসল করে উঠানে সাটানো জিআই তারে লুঙ্গি শুকাতে দিচ্ছিলেন।এসময় ফারুক বিদ্যুতায়িত হয়। পাশেই কাজ করছিলেন মা ওয়াহিদা খাতুন। এসময় ছেলেকে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে বিদ্যুতায়িত হয়ে দুজনেই মারা যান। পরে প্রতিবেশীরা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা আরও জানান, কাপড় শুকানোর জন্য উঠানের ওপর দিয়ে এক ঘরের চাল থেকে অপর ঘরের চাল পর্যন্ত জিআই তার টানানো ছিল। ঘরে বিদ্যুতের তার ছিদ্র হয়ে আগেই পুরো ঘরসহ জিআই তারে বিদ্যুৎ সংযোগ লেগে যায়। পরে ভিজা কাপড় লাগামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক।

রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT