1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩২৯ বার
Oplus_131072
150

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একটি ভেক্যু মেশিন, একটি ট্রলি ও চারটি ব্যাটারি জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের কাহেতেরগাঁও গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল মাটি কাটার প্রমাণ পায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় একটি চক্র গোপনে ফসলি জমির উর্বর মাটি ও টপসয়েল কেটে ইটভাটা ও বিভিন্ন নির্মাণকাজে ব্যবহারের জন্য বিক্রি করে আসছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বড়চাপা ইউনিয়নের কাহেতেরগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে। সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের দল পৃথক দুটি স্থানে ভেক্যু মেশিন ব্যবহার করে ফসলি জমি থেকে টপসয়েল কাটার কার্যক্রমের প্রমাণ পায়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেক্যু মেশিন, একটি ট্রলি এবং চারটি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জাম উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ এবং এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা অবৈধভাবে কৃষিজমির মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT